পরিত্যাক্ত চিঠি

পরিত্যাক্ত চিঠি
Image result for Discarded Letter

প্রিয় নিহানের আম্মু,
কেমন আছো...?নিশ্চয় আমাকে ছাড়া ভালই আছো।তোমার ছেলে অনেক ভাল আছে।গতমাসে আরো একটা ফ্লাট কিনেছে।আর ছেলের স্কুলে যাওয়ার জন্য নতুন একটা গাড়ি কিনেছে।
গত মাসে তোমার ছেলে এসেছিল,আমার জন্য দুই টা আপেল,একটা কমলা এনেছিল।এসেছিল আমার বৃদ্ধাশ্রমের মাসিক টাকা দেওয়ার জন্য।গত দুই মাস আগে ২০০০ টাকা করে দিতো,১৫০০ টাকা আশ্রমের আর ৫০০ টাকা আমার। 
তোমার জন্য সুখবর আছে।আমার জন্য ২ টা একটা লুঙি এনেছিল,আমাকে নিহান বলেছে যে টা ভাল লাগে তুমি রেখে দাও,অন্য টা ড্রাইভারকে দিবে।
আমি সাদা কালারের লুঙ্গি টা রেখেছি।এবার নিশ্চয় তুমি রাগ করবে,কারন আমি যখন সাদা কালারের লুঙ্গিতে পানের লাল দাগ লাগিয়ে ফেলতাম তুমি কতই না রাগারাগি করতে।তবে এবার সাদা লুঙ্গি নেওয়ার কারণ আছে,কারন আর দাগ লাগবে না। আমার পান খাওয়া দেখলে তুমি রেগে যেতে।আমি এখন পান খাই না।
কারণ তোমার ছেলে এই মাসে ১৫০০ টাকা শুধু আশ্রমের জন্য দিয়েছে।আমার ৫০০ টাকা দিতে পারে নাই।তাই আর পান খাওয়া হয় না।
তুমি নিশ্চয় এবার খুশি হয়েছো।ব্যবসা না কি ভাল যাচ্ছে না।নিহানের আম্মু তোমার মনে আছে,যেদিন নিহানের কলেজের বেতন দিতে না পারলে ওর পরিক্ষা বন্ধ হয়ে যেত,আমি সেদিন আমার পেনশন বিক্রি করে দিয়েছিলাম।
নিহানের আম্মু তোমার উপর মাঝে মাঝে বড্ড বেশী অভিমান হয়।মাঝে মাঝে মনে হয় তুমি বড় মিথ্যা বাদি।মাঝে মাঝে রাতের বেলা আমার বুকে মাথা দিয়ে কান্না কাটি করে বলতে আমাকে একা রেখে কোথায় যাবে না।
একটা দিন আমাকে আমাকে ছাড়া তোমার বাবার বাড়ি যেতে না।আর সেই তুমি স্বার্থপরের মত আমাকে রেখে চলে গেল।
তুমি চিন্তা করো না,বৃদ্ধাশ্রমে আমার মত অনেক নিহানের আব্বু আম্মু আছে।এখানকার মানুষেরা অনেক ভাল।
কারো চোখে পানি দেখা যায় না।কারন সবাই রাতের অন্ধকারে কান্নাকাটি করে।তবে তা কষ্টের জন্য না।ওপাড়ে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য।
নিহানের জন্য দোয়া করো ,ওর ব্যবসা যেন ভাল হয়।আর চিঠির উত্তর কেন দাও না।ঠিকানা তো বেশী দূরের না।
ওই যে দেখা যায় পরিত্যাক্ত ডাকবাক্স টা,শুধু আসে না সেই ডাকপিয়ন টা।ওখানেই থাকে আমার লেখা চিঠি গুলো।
ভাল থেকো
ইতি
নিহানের আব্বু...


Arif Rahman Shopon

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.