সখা সখির আলাপন
সখা সখির আলাপন
শুরু হয় দিন তাদের দিয়ে শুপ্রভাত,
ঝুরি ভরা কথার বুলি করে শুরু প্রাত।
কি যে এক মায়া ভরা সখাটার মুখ,
সখি যেন সুখে তাই কেঁদে ভাসায় বুক।
কথা কথা কথা আর সখার চাহনি,
সখি যেন এত সুখ দুচোখেও দেখেনি।
মায়াবতী রূপবতী নয়তো সখি,
তবু কেন সখা তাকে দিল আদর মাখি।
সখি সখি সখি বলে যখনি ডাকে,
সখি যেন ঠিক শুনে কাজের ফাঁকে।
নয় তারা কাছাকাছি আছে এক গ্রহে,
সখা সখি ডুবে থাকে তবু দূর মোহে।
দিনরাত দুজনের কত আহ্লাদ,
কথা না হলেই যেন হয় অশ্রুপাত।
কি যে মায়া আর কিসের এত টান,
মনে হয় যেন তারা এক দেহে প্রাণ।
সখা সখা সখা ও গো প্রানের সখা,
কেন চুপচাপ তুমি দেওনা দেখা?
সখি যে ব্যাকুলতায় বুক ভাসায়,
কে যেন বলেছে সখা আর নাই।
নাওয়া খাওয়া সব কিছু সখি যায় ভুলে,
সখার সখ্যতা তারে মারে তিলে তিলে।
চলে যদি যাবে তবে একা একা কেন,
সখাহীন সখি ডালি ভরা শূন্যতা যেন।
সব কষ্টের ঘটিয়ে অবসান,
সখি যেন ওগো ফিরে পেল প্রাণ।
অবাক সখি অবাক তার চাহনি,
এ যে সখার হাতে হাত স্বপ্নের অবনি।
হারিয়ে ছিলে কোথায় কোন নীলিমায়?
সখা তারে এক নিমিষে বুকেতে জড়ায়।
কথা বলার আজ কোনো সুযোগ নাই,
সখা সখি এক সাথে সুরেতে হারায়।
মারুফা ইয়াসমিন

কোন মন্তব্য নেই