তুমি বরং বউ হয়েই এসো

তুমি বরং বউ হয়েই এসো

তুমি বরং,পালকি চড়ে এসো
এই শহরে রোজ প্রহরে 
আমায় ভালোবেসো।

রোজ সকালে,রোজ বিকেলে 
কিংবা রোজ সাজে 
আমায় দেখে মুখ লুকিয়ো
সোহাগ পরা লাজে,
ফাগুন হলে না হয় তুমি 
একটু হাসি হেসো,

তুমি বরং,পালকি চড়ে এসো
এই শহরে রোজ প্রহরে 
আমায় ভালোবেসো।

খোঁপায় যেন থাকে তোমার 
আমার দেয়া ফুল,
কানে তোমার পরিয়ে দেব 
আদর মাখা দুল,
ফাগুন এলে এলোকেশেই
আমার দ্বারে এসো,

তুমি বরং,পালকি চড়ে এসো
এই শহরে রোজ প্রহরে 
আমায় ভালোবেসো,

সারা জীবন হাতটি ধরে
আমায় পাশে রেখো, 
বিপদ এলে হয়ো না পর
বুকের মাঝে থেকো,
মরণে যেন আরও পাশে পাই
সাহসবুকে হেসো,

তুমি বরং,বউ হয়েই এসো
এই শহরে রোজ প্রহরে 
আমায় ভালোবেসো,



মোঃ সহিদুল ইসলাম রাজন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.