একদিন যারা কবিতা হয়ে যায়

একদিন যারা কবিতা হয়ে যায়
Image result for একদিন যারা কবিতা হয়ে যায়

মায়াবতী আর কবিতা শুনতে চায়নি,
একদিন হঠাৎ মুঠোফোনে বলেছিল,
আমাকে একটা কবিতা শোনাবেন,

আমার অনেক মন খারাপ।
সেই বাচ্চাটির মা'টি ওর মত কবিতা শুনতে চেয়েছিল,
আবার হয়তো দেখা হবে বলে হাসিমুখে বিদায় নিলো একদিন,
নারীরা আড়ালে লুকোয় অনেক কিছু,
হাসির অপর পাশে বেচে থাকে অভিমান!

প্রতুত্তর দিতে ইচ্ছে না করলে সরাসরি বলেদিন,
কেউ একজন যে অপেক্ষা করছে,
রাগ আর অভিমানে দপ দপ করছিল রিমা।
তবুও সে অভিমান ভেংগে আমার খোজ নেয়।

ভাইয়া ভাইয়া বলে যে ছোট বোনটি জ্বালাতন করতো কী মধুর,
আমাকে দেখলেই খুশিতে ঝলমল তার শুভ্র স্নেহ মুখ,
মায়ের কঠিন শাসনে দুমড়ে মুচড়ে গেল সেই কিশোরী আফরিন,
দেখা মেলেনি আর সেই টলমল আবেগ সামাজিক যোগাযোগে।

বয়স বাড়ছে,
বাবা-মা তার বিয়ের জন্য উঠেপড়ে লেগেছেন,
ফেসবুক ডিএক্টিভ করে আর ফেরেনি সেই খ্রিষ্টান যুবক,
অব্যক্ত বেদনায় সেই স্পষ্ট ভাষী বলেছিলো,
কী দুঃসহ তার সমকামী জীবন!

পালিয়ে বিয়ে করে ফেলা সেই বাউন্ডুলে বন্ধু সাজ,
সাহিত্যের গল্পজুড়ে দিত মুঠোফোনে হঠাৎ!
নিরব এখনো ছাড়েনি স্বপ্ন দেখা,
ভাংগা প্রেম নিয়ে বাঁচতে শিখে গেছে সে,
চোখে তার বুদবুদ করছে রুপোলী ফিতার চলচ্চিত্র।

ফিল্মের টিচার কল্লোল দা কলকাতা থেকে হাত বাড়িয়ে খুজে ফেরেন তার হারিয়ে যাওয়া শেকড়, 
তার ছেলেবেলার লাল ঘুড়ি শাহবাগ চোখের কোনে সাতচল্লিশের বেদনা।
দার্জিলিং এর স্বপ্ন দেখায় সৌমিক,
'আনিস তুমি আসো, আমি তোমাকে ভারত দেখাবো'।
নীলাদি আমাকে ফোন করতে ভোলেননি,
মুম্বাই যখন ঢাকায় পা রেখেছিলো,
তারপর অনেকদিন নীলাদির সেই সবুজ কথোপকথন আর জ্বলে উঠেনা......

ভাইয়া ভাইয়া করে ডেকে যাচ্ছে আবির নিরন্তর কী আবেগে,
লিপুর লাল নীল বাবু পাখি গুলোর ডিম থেকে লাল নীল ছোট ছোট বাবু জন্ম নিচ্ছে,
আর আমি দেখতে পাচ্ছি কী আশ্চর্য সুন্দর প্রজাপতির মতো উড়ছে,
ছোট ভাইটি আমাকে লাল নীল কয়েকটা বাবু উপহার দেবে বলে বায়না ধরেছিলো,
কিন্তু আমি বারন করে দিয়েছি,
অযত্নে মরে যাবে!

নিজস্ব আকাশে তারার মত জ্বল জ্বল দ্যুতি ছড়ায় এই সব বন্ধুরা,
কখনো আকাশের কোন তারা মাটিতে নেমে আসে,
স্পর্শ করে যায় বন্ধুর হাত অবাক ভালোবাসায়,
কখনো খসে পড়ে অজান্তে চুপিসারে হয়তো অভিমানে ক্লান্তিতে......
তবুও তারা বেচে থাকে,
একদিন কবিতা হয়ে যায়।


                                                                          আনিসুল ইসলাম

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.