বিদায় চিঠি

বিদায় চিঠি



কয় দিন পরে যাবো চলে 
আসবো না ফিরে আর,
রুঁখবে আমায় ফিরাবে আমায়
সাধ্য আছে কার?

আসার যাওয়ার নিয়ম মেনে
যেতে আমি বাধ্য,
কোনো ক্রমে ধরে রাখার 
নেই তো কারো সাধ্য।

কারো হবো কষ্টের এ্যালবাম 
কারো সুখের স্মৃতি,
কারো মনে থাকবে ঘৃণা 
কারো মনে প্রীতি।

ইচ্ছে হলে মনে রেখো 
নইলে ভুলে যেও,
নতুন সূচিতে তোমারা সবে
নিজকে গড়ে নিও।

যেনো নতুনত্ব সবার তরে
সুখের বার্তা বিলায়,
এই প্রত্যাশায় সবার থেকে
নিবো চির বিদায়।

ইতি ---------
২০১৮ সাল



মোর্শেদ

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.