গুণ হবে ধার

গুণ হবে ধার





হৃদয়ের বাঁ কূলে যখন ঘোর অমাবস্যা,
শুকিয়ে যাওয়া চোখের কোণঠাসা অভিযোগ উঠেছে!
মনভাঙা কবরের পাশে ঠাঁয় দাঁড়িয়ে 
মৃত্যু ডাকছে হাতছানিতে....!

যার বাঁ পাঁজরের অস্থিমজ্জায় গড়া স্বভাব খানি,
তাতে কবেকার মরচে ধরা জংশন
হাত বাড়ালেই মাথার উপর শুধু বিশাল আকাশ!
তার ও ঐপারে,সপ্তাকাশের আরশে বসে বিচারপতি!
তিনি কি শুনেননি এ উন্মাদ হাহাকার?
মিশিয়ে দিতে তেল-জল,গাছ-মাছ?
মিশিয়েই সাজালে যদি রূক্ষতার ঘর!
তবে মিছেই বহর,মিথ্যা ঐ বাসর,
মিথ্যের মোড়কে আঁচড়ানো সঙের নোঙ্গর।

এক টুকরো তৃপ্তি হাতড়াই
নেই কোথা নেই, কোথাও মিলেনি,,,
আক্রোশে উঠে আসে একরাশ নীল।
এক বুক কাতরানি সুরের তানে গেঁথে 
মিলেছে এক ঝলক-"নীল ঝলক!"

গুণী নয় সে নিজেই গুণ
শূন্যতা গ্রাস করে কবিতার স্বভাবে।
একফালি গুণ ধার করি বন্ধু?
এক ছিটেফোঁটা তৃপ্তি মিটাই?
আ-প্রাণ কবিতার নেশায়,
রূক্ষতার দার বুজে অপেক্ষায়..!
শুদ্ধ হব,তৃপ্ত হব,হব জীবন দ্বীপ্ত।

বানে ভাসা মৃত্যুর কবলে হাত বাড়িয়ে
খড়কুটোয় বাঁচবার নেশা !
গুণ হবে কি ঝলক এক চিলতে গুণ?
হোক মেকি,নাহ্ হোক না উদাসী,
ধার হোক তবুও ... ।


বিপুল

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.