স্মৃতি কাহন
সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে অনেক আগে,
বাঁধন ছিঁড়ে গেছে সেই কবে।
তবু আজও স্বপ্ন দেখা ছাড়তে পারি নি,
তবু সময় করে তোমায় নিয়ে ভাবি আমি।।
মনে পড়ে বছর দুয়েক আগের গ্রীষ্মকাল,
দাবদাহে যখন তুমি আর আমি টালমাতাল।
কত পথ হেটেছি; মনে নেই আমার,
মনে আছে তোমার হাত ছাড়ি নি কো একবার।।
আজও ভুলি নি বর্ষার সেই মেঘলা আকাশ,
চায়ের কাপে চুমুকে চুমুকে অপেক্ষার নিশ্বাস।
মোড়ের চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা,
তোমার একমুঠো হাসির জন্য কাতর মনটা।।
হঠাৎ আসলে তুমি চুল চুইয়ে পড়ছে পানি,
যেন সমুদ্র থেকে এসেছে মৎস্যকণ্যা রানী।।
হয়ত তোমার মনে নেই কিছুই,
আমি আজও বর্ষায় চায়ের কাপে তোমায় দেখি।।
তুমি কি ভুলে গেছ শরতের বিকেলে তোমার বায়না,
হয়ত এখন আর তোমার কাশফুল মনে ধরে না।
ভুলে গেছ কাশবনে সবুজ শাড়ী কপালে লাল টিপ,
তখন ই হঠাৎ বৃষ্টি শুরু হল টিপটিপ।।
হয়ত মনে নেই তোমার ওই সব দিলগুলি,
আমি কেন জানি ভুলতে পারি না আবেগের বুলি।।
ভুলে গেছ কি হেমন্তের নতুন ধানের সুবাস,
মন মাতানো গান ধরানো মৃদু বাতাস।
কই এখন ত আর ডেকে বল না 'এসো'
বানিয়েছি পিঠা খেতে বস।।
হয়ত এখন অন্যের উনুনে বানাও যত্নে পুলি,
আর আমি তোমার স্মৃতি বয়ে চলা ব্যর্থ কুলি।
হয়তবা বুড়ো হব একদিন বয়সের ভারে,
তখনো ভালবেসে যাব তাহারে।।

কোন মন্তব্য নেই