মুক্তি


মুক্তি


নিকোটিনে স্নায়ুগুলো সচল হলে বুঝতে পারি বেঁচে আছি
আরশি নগরে বেজে ওঠে হ্যামিলনের বাঁশি
ট্রেনের হুইসেল ঘেরা বিকেলটা কাটিয়ে
রক্তিম সন্ধ্যায় বন্দী ময়নার দৌড় ঝাঁপ
মুক্তি চায়
জীবন কি মুক্ত?
সত্য মিথ্যের নির্ণয় কেন?
সভ্যতা?
সেতো কেবল কোন দপ্তরের কালি ফুরোনো কলম
পৃথিবী বন্দী শিবির!
দেয়ালে লেখা-
ভবিতব্য সঙ্গীর নাম
স্বর্গ কিংবা নরকের 
মুক্ত কয়েদী হয়ে চেনা রোদ্দুর মেখে বলি-
আহ্! কি মুক্তি!
সত্যি তো?


সৈয়দ ইবনুজ্জামান

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.