রঙ হত্যা
রঙ হত্যা
একটি বয়স্ক গোলাপ
দুটি পাপড়ির মৈথুন কাটা ছাড়িয়ে
তিনটি পাতা, ফুল জরিয়ে ধরেছে সবুজ চোখ!
শুষ্ক ঘ্রাণ বাজি লেগেছে নারীর সুন্দরে।।
আঙুল ছাড়া হাতের মত মূর্খ
চাইলেই রঙতুলি ধরছে জানে না
ফুটন্ত ঠোঁট- জলরঙের আলতা পরেছে
আয়ুহীন নিঃশ্বাস নাকে টেনে
যে দেহের অঙ্গে দাগ লাগেনি কখনোও
সে দেহে কোথায় পাপ,শূণ্যে পূণ্য দুলে!
বয়স্ক গোলাপে পদ্মপাতার মুখ
ঝলসে যাওয়া জলসালুর খাবার খায়
যেন লাল রক্ত সিঁদুরে মুছে যাওয়া বিধবার মত
পরোকিয়ার মত সঙ্গম ভেবে ভেবে গোলাপ বৃদ্ধ
বাগান ছেড়ে চলে এসেছে কাঁচা বাঁশের ঘরে।
যেখানে আজও একটি পাপড়ি
স্মৃতির পায় জীবনী ঘুঙুর বাজায়।
শুদ্ধ নয় অশুদ্ধও নয় ঝিরঝির বৃষ্টির ধূসর ঘ্রাণ যতোটা
রঙহীন, স্বাদহীন
ততোটাই পাতার বেওয়ারিশ পত্র পঞ্জিকা!
আঙুল নেই বলে সে গোলাপ ছুঁয়ে দেখতে পারলাম না
কতটা নিষ্ঠুর বাতাসে গোলাপের রঙ হারায়!
সাগর ইসলাম

কোন মন্তব্য নেই