জালিয়াতি
জালিয়াতি
ভুল করে আর ভুলেও পা রাখব না
তোর জমিনে!
বেদখল হয়ে আছে;
আমার অজান্তে!
এক জমিনের পাঁচ বেচাতে
জাল দলিলের প্রলোভনে
হয়েছি সর্বহারা!
করব কি আর মামলা করে;
শাস্তি নিলাম ভিখারী হয়ে!
ঘুরব না হয় একলা পথে!
ভাল থাকিস, ভাল রাখিস!
পারব না সহ্য করতে;
দেখব যেদিন তুই পড়েছিস
আরেক জালিয়াতের গর্তে!
জবা

কোন মন্তব্য নেই