রাত্রজাগা

রাত্রজাগা


আমার একলা একার রাত্র জাগার খুব তাড়া,
তোমায় ছাড়া বিষণ্ণতার স্বপ্নে বুনে যাই পাড়া, 
তোমায় ছুঁতে চেয়েও পাইনা নাগাল আছলটা,
ছিলে তুমি স্বর্গ আমার স্বপ্নের সে ছেলেবেলা,

আজ হয়েছি ভিষণ বড় তাই হয়েছে নির্বাসন, 
তোমার একটু সুখ তরে বেছেছি প্রবাসজীবন,
আমার ঘামে আরাম তোমার করেছি প্রাণপণ, 
কিবা দিবস কিবা রাত কাজের তো নেই শেষ,

ক্লান্ত হয়ে তোমায় ভাবি তোমার কোলে মাথা,
ছেলেবেলার গানগুলো আর গল্প গুলো ভাবা,
ঘুম পাড়ানি গান আমারে কেউ বলেনা আজ,
বীর পুরুষের গল্প আমায় কেউ কহেনা রোজ,

একটু হলেই কাজে দেড়ি আলসেমিতে শরীর,
তোমায় নিয়ে দেয় বকা মা ছাড়ে না বাবারেও,
কাজে আমি সামলে থাকি তোমাদের সুরক্ষায়,
তোমরা আমার জীবন পথে শুধু বাঁচার আশা,

একটু সময় যে পাই রাতে ঘুম আসেনা চোখে, 
তোমায় ভেবেই বিষণ্ণতা স্বপ্নে বুনে যাই নিশি,
তাই আমারি রাত্র হয়না আসে না ঘুম চোখে,
একলা একাই শুয়ে থাকা কিবা দিবস রাতে!





 Arfin Rafi Shohel

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.