অনুপ্রেরণা

অনুপ্রেরণা


শুনো বিপদের সময় ভেঙে পরো না,
হাল ছেড়ো না মনকে রেখো শক্ত,
ঠান্ডা মাথায় করবে কাজ থাকবে
দুশ্চিন্তা ভাবনা মুক্ত,

তুমি এগিয়ে যাবে সামনে সদা 
ভয়কে করে জয়,
জেনে রেখো দুঃখের দিন ফুরিয়ে
সুখ একদিন আসিবে নিশ্চয়।

ভাববে যখন তার কথা,মানব জীবন
দুঃখ কষ্ট দিয়ে গড়েছেন যিনি,
দেখবে হঠাৎ একদিন তোমার জীবন
স্বর্গ সুখে ভরিয়ে দিবেন তিনি।

দেখনা চৈত্রের খরায় গাছের পাতা গুলো কেমন ঝড়ে ঝড়ে পড়ে যায়,
ফাগুন এলেই সেই গাছ গুলোই কিন্তু আবার ফুলে ফুলে ভরে যায়।

দেখনা চৈত্র বৈশাখে মরা নদী জলের অভাবে কেমন হাহাকার করে,
সেই নদীই কিন্তু আবার আষাঢ় শ্রাবনে
বর্ষার জলে থৈ থৈ করে।

দেখনা বিকালের লাল সুর্য টাকে
কেমন করে ঢেকে ফেলে আঁধার,
সেই আঁধার ভেদ করে সকাল বেলা
পৃথিবী আলো করে সুর্য কিন্তু ঠিকই
হেসে উঠে আবার,

ভয় পেওনা স্বরন করো তাকে তোমার দেহের ভেতর তারে সদা করো অনুভব 
রেখে সম্মান শ্রদ্ধা ভক্তি,

তিনি যে সব সৃষ্টির স্রষ্টা যিনি
বিপদ আপদ থেকে তোমাকে
আমাকে করবে মুক্তি


দিপন মালাকার

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.